সময় দুপুর ১:৫০, সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য; জামালপুরে মানহানির মামলা দায়ের

জামালপুর প্রতিনিধিঃ অনলাইনভিত্তিক পত্রিকা পোর্টাল বাংলাদেশ ও এর ৩৮ জন লেখকের বিরুদ্ধে গতকাল জামাল আদালতে একটি মানহানির মামলা দায়ের করা হয়। খন্দকার মোঃ আলাল বাদী হয়ে বাংলাদেশ দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি দায়ের করেন। মামলাটির নাম্বার ২৮৮(১)১৯।

খোঁজ নিয়ে জানা যায় পোর্টাল বাংলাদেশ নামক এ অনলাইন ভিত্তিক পত্রিকাটি দীর্ঘ দিন ধরে বাংলাদেশ সরকার ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুৎসামূলক বক্তব্য প্রচার করে আসছে। অতীতেও এ ধরনের নেতিবাচক প্রবন্ধ প্রকাশ করার জন্য বিভিন্ন সময় এই পত্রিকাটি সমালোচনার মুখে পড়েছিলো। সম্প্রতি এই পত্রিকার লেখক এমডি এনামুল হক এবং এম ডি ওমর ফারুক “স্বৈরাচারী হাসিনাকে নির্মূল করা এখন সময়ের দাবি” শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশ করেছেন। এ প্রবন্ধে লেখকদ্বয় ছাড়াও আরও বেশ কিছু ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের আইন শৃঙ্খলাবাহিনী তথা সামরিক বাহিনীর বিরুদ্ধে নানা ধরনের কুৎসা মূলক বক্তব্য প্রকাশ করেছেন।

এ বিষয়ে মামলার বাদী খন্দকার মোঃ আলাল এর সাথে কথা হয় আমাদের আদালত প্রতিনিধির। তিনি বলেন, “এরা বাংলাদেশের জারজ সন্তান, রাজাকারের বাচ্চা একেকটা। এরা এই দেশের নাগরিকত্ব ধারণ করার কোন যোগ্যতা রাখে না। তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে।”

তবে যোগাযোগ করার চেষ্টা করা সত্ত্বেও এখনো এ মামলার অভিযুক্তদের কোন মন্তব্য পাওয়া যায়নি।

জামালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, “এটি একটি তদন্তাধীন বিষয়। মহামান্য আদালত এ বিষয়টি তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। তাই এ ব্যাপারে এখন কোন মন্তব্য করা যাচ্ছে না”

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী