সময় ভোর ৫:৩৫, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা

 রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার ভাঙ্গুড়ায় মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে নির্বাহী অফিসার আরিফুজ্জামান ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেলের নেতৃত্বে এক র্যালি বের হয়। পরে র্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষে হয়। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আসলাম আলী, ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন খান, মৎস কর্মকর্তা আব্দুল মতিন, একাডেমিক সুপারভাইজার শাহাদৎ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার খ ম জাহাঙ্গীর, ওসি (তদন্ত) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, সিকাবের প্রতিষ্ঠাতা সভাপতি মারুফ হাসনাত প্রমুখ। এ কর্মসুচীতে ভাঙ্গুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি ও সংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শিশু কিশোরদের নিয়ে মাদকের কুফলের উপর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী