সময় সন্ধ্যা ৭:৫১, শনিবার, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দায়িত্বের সাথে কাজ করে জনসেবা নিশ্চিত করুন ভাঙ্গুড়া উপজেলার কর্মকর্তাদের প্রতি এমপি মকবুল

রাজশাহী বিভাগীয় চীফ : কৃষি মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেন এমপি সরকারি কর্মকর্তাদের দায়িত্বের সাথে কাজ করে জনসেবা নিশ্চিত করার জন্য আহবান জানিয়েছেন। তিনি বলেন সরকারের সকল কর্মসূচী বাস্তবায়নের ক্ষেত্রে কর্মকর্তারাই মূখ্য ভুমিকা পালন করেন। তাই জনপ্রতিনিধি ও প্রজাতন্ত্রের কর্মচারি-কর্মকর্তার সমন্বিত প্রচেষ্টায়ই কেবল দেশে সু-শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি আরো বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার জনকল্যানে কাজ করছে। কারণ আওয়ামীলীগ হিংষা-বিদ্বেষে বিশ্বাস করে না। তিনি বলেন জাতির পিতার আদর্শে বিশ্বাসীরা ক্ষমতায় এসে লুটে পুটে খায়না বলেই আজ দেশ অনেক দুর এগিয়েছে। অথচ বিএনপি-জামাত জোট সরকারের আমলে মানুষ সীমাহীন দুঃখ-দুর্দশার মধ্যে পতিত হয়েছিল কিন্ত বর্তমানে একজন মানুষও না খেয়ে থাকেনা। এখন যিনি ভ্যান চালান তিনিও মাসে ১৩/১৪ হাজার টাকা আয় করেন। এছাড়া কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। ফসলের উতপাদন বেড়েছে কয়েক গুণ। নারী-পুরুষ বৈষম্য কমে এসেছে। দুঃস্থদের নানা রকমের ভাতা প্রদান করা হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। মাদক ও জঙ্গি প্রসঙ্গে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দেশের আনাচে-কানাচে ইন্টারনেট সুবিধা থাকায় সরকারের সকল সুযোগ-সুবিধা মানুষের দোরগোরে পৌঁছে গেছে। এখন ইচ্ছা করলেই কেউ অন্যজনকে ঠকাতে পারেনা। যদি আগামী মেয়াদে আওযামীলীগ পুনঃ ক্ষমতায় আসে বাংলাদেশের মর্যাদা উন্নত রাষ্ট্রগুলোর কাতারে পৌছে যাবে ইনশাল্লাহ। মঙ্গলবার ভাঙ্গুড়া উপজেলা পরিষদে জাতীয় শোক দিবস,মাসিক সমস্বয় ও আইন শৃংখলা বিষয়ক সভায় প্রধান উপদেষ্টার বক্তব্যে আলহাজ মকবুল হোসেন এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুজজামান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন,ওসি নজরুল ইসলাম জুয়েল,উপজেলা ভাইসচেয়ারম্যান জাফর ইকবাল হিরোক,প্রেস ক্লাব সভাপতি মাহবুব-উল আলম প্রমুখ। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,কলেজ-মাদ্রাসার অধ্যক্ষগণ ও সুশিল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী