সময় রাত ১০:০০, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভবঘুরে

ভবঘুরে
সংকর অনার্য

ভালবাসার বাসা আমার উড়ে গেছে ঝড়ে,
ইটের বাসা কীটের মত বাধব কেমন করে ?
রক্ত মাংসের মানুষ আমি নইতো বিবেক হীন,
তাইতো এখন ভবঘুরে পথে কাটে দিন,
আমার পথে কাটে রাত।
পথে পথে ঘুরব আমার এমনি বরাত।
ঠাঁই নিয়েছি পথের কোলে
গিয়েছি সব অতীত ভুলে,
পথই আমার জীবন মরণ পথ করেছি সার,
পথে হেঁটে পথ ভুলে যাই খুঁজি বারংবার,
আমি ঘুমাই পথের ধার,
রাত্রি কেবল আঁধার ঠেকে স্বপ্ন দেথি নাক,
ছেঁড়া কাঁথা মুড়িয়ে দিয়ে ঘুমিয়ে তুমি থাক।
০৩/০১/১৪

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী