রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতবার উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সুত্র জানায়, বৃস্পতিবার দুপুরে ঝবঝবিয়া গ্রামের মোঃ বেল্লাল হোসেনের একমাত্র ছেলে রবিউল (৪) পুকুরের পানিতে ডুবে মারা যায়। খেলাধুলা করার সময় সকলের অগোচরে রবিউল বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোজাখুজির পর পুকুর থেকে তাকে তুলে অষ্টমনিষা ইউনিয়ন স্বাস্খ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিউজ আপডেট টাইম : জুলাই, ২৭, ২০১৭, ৬:২০ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
136 বার
