গদি দখলের পরে
নুরেজা আশা
স্বাধীনতা!
তোমাকে আমাদের সাথে ,
হয় নাই চোখের দেখা?
তবুও স্বাধীনতা তুমি,
আমাদের জীবনে,
পরম আত্মার আত্মীয়তা,
আকাশের লাল সুর্যটাকে নিয়ে,
সবুজ শ্যামল মাটির বুকে ,
একেছে সুন্দর অক্ষয় অল্পনা!
যা পাকিস্তান আমলে ,
দেখেছিল বাঙালিরা কল্পনা!
তারার ঝলকের মত বাংলার দামাল ছেলেরা
,
বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল তারা?
শুধু,
তোমার জন্য স্বাধীনতা?
একবার চোখ বুলিলে সাধন হয়,
তোমাকে দেখার স্বাধীনতা!
এই কি সেই তুমি?
স্বাধীনতা!
দেখেছকি তুমি স্বাধীনতা?
আমাদের লাঞ্ছনা গঞ্জনা আর
রাহাজানির অবস্হা?
এর জন্য দায়ী হবে কারা?
বল!
তুমি স্বাধীনতা?
আমি বা আমরা না
রাজনীতিক দলের বাহিনীরা?
রাখতে চায় তোমাকে স্বাধীনতা?
রক্তের শিরায় শিরায়?
রাখতে দিবে কি তোমায়?
থাকবে কি তুমি?
আমাদের মাঝে!
গদি দখলের পরে,
এই বাংলাতে?
