সময় সকাল ৯:০০, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

আধুনিক স্ত্রী

আধুনিক স্ত্রী
সংকর অনার্য
আধুনিক স্ত্রী!
যত চুমুখায় মোবাইল মেশিনে,
তত চুমুখায়না তার স্বামীকে!
স্ত্রীর কাছে বলত কাজী দামী কে? দামী কে?
কাবিন রেজিস্ট্রি খাতায় তাই
আমার নামটি কেটে দিও কাজী,
লিখো স্যামসাঙ, মাইক্রোম্যাক্স, ডট, ডট, ডট।
ডাটা কানেকসন, ইমো, অপেরা,
ভাইবার, ম্যাসেঞ্জার,
প্রেমের বড়ায়ি তার,
আমি তার খেটে খাওয়া কামলা!
নিষেধের বুলি কবেই নিষিদ্ধ,
নইলে ঠুকে দেবে মামলা!
নবতর যুগে যন্ত্রে মানুষে
বিয়ে দিও কাজী নতুন নিয়মে,
দাম্পত্যের কোন নতুন সংজ্ঞা দাও হে নবীন কবি,
স্বামীর সাথে তার বস্ত্র পারাবার
দূরে ভাসে নীল ছবি!
কখনো চুলে, কখনো চোখে,
কখনো কোমল গালে,
কখনো গলায়, স্তনের ডগায়,
কখনো উদর ঢালে,
প্যান্টির ভিতর বিশ্রাম নিয়ে
শেষে গিয়ে ঠেকে পায়,
ও পার হতে চটাশ, চটাশ চুমু খেতে শোনা যায়!
কোন এক যুবা যন্ত্র চুষে
ঘটায় যৌন ক্রিয়া!
তাই বলি কাজী যন্ত্রের সাথেই
দাও সকলের বিয়া!

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী