নিজেস্ব প্রতিবেদক : পাবনার সাঁথিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের বসত বাড়ি ভাংচুর, মারপিটসহ ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ ৭ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার নাগডেমরা ইউনিয়নের চিনানাড়ী গ্রামে। এলাকাবাসি ও থানা সূত্রে জানা যায়, সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের চিনানাড়ী গ্রামের আঃ সাত্তারের সাথে একই গ্রামের মকবুল হোসেন পেশকার গংদের একটি হত্যা মামলা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার দুপুরে সাত্তারদের বাড়িতে পুরুষ লোকজন না থাকার সুযোগে মকবুলের নেতৃতে প্রায় ৪০/৫০জন দেশি তৈরি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ৫টি বাড়িতে হামলা চালিয়ে ৬টি বসতঘর ভাংচুর করে। পরে তারা ঘরে ঢুকে মহিলাদের মারপিট করে লুটপাট চালায়। এতে নগদ টাকাসহ প্রায় ৫ লাক্ষাধিক টাকার মালামাল, ৬টি গরু লুট করে নিয়ে যায় বলে অভিযোগে জানা যায়। এ সময় বাধা দিতে গিয়ে ইউনুস সরদার , অলোকা (২৬), পারুল খাতুন (৩০), আলেয়া (৫৫), শেফালি (৪৫), রোকেয়া (৫০) ও রিতা (২৫) গুরুতর আহত হয়। আহতদেরকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সোহেল বাদী হয়ে মকবুলসহ ৫১ জনকে আসামি করে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এখবর লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাঁথিয়া থানার ওসি হাসান ইনাম এঘটনা সত্যতা স্বীকার করে বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সাঁথিয়ায় প্রতিপক্ষের বাড়ি-ঘর ভাংচুর, মহিলাসহ আহত-৭
নিউজ আপডেট টাইম : জুলাই, ২৮, ২০১৭, ২:১৬ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
146 বার
