রাজশাহী বিভাগীয় চীফ : চাঁপাইনবাবগঞ্জ জেলা বে-সরকারি কলেজ, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ৭ দফা দাবিতে প্রতীকী অনশন পালন করেছে শিক্ষক-কর্মচারীরা। বৃহস্পতিবার শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা বে-সরকারী শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্ট এর নামে অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বাতিল, ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি, বর্তমান স্কেলে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদান সহ সর্বোপরি শিক্ষা জাতীয়করণের দাবিতে অনশন চলাকালে বেলা সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য এসে শিক্ষকদের জুস খাওয়ার মাধ্যমে অনশন শেষ হয়। এসময় সংসদ সদস্য আবদুল ওদুদ শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা রেখে আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে এ বিষয়ে অবহিত করবেন বলে জানান। প্রতীকী অনশনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ আসলাম কবীর, মোঃ হাসিনুর রহমান, কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক প্রভাষক নওসাবাহ্ নওরীন নেহা ও ফিরোজ কবীরের সঞ্চলানায় প্রতীকী অনশনে আরো বক্তব্য রাখেন কল্যাণ সমিতির সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান, অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকী, নজেকশিসের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক (মিথুন), সাংগঠনিক সম্পাদক মোহাঃ ফিরোজ কবির। এছাড়া আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেরাজ উদ দৌলা, নাচোল শাখার সভাপতি জহির উদ্দিন, ভোলাহাট শাখার সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম সহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ।
চাঁপাইনবাবগঞ্জে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের ৭ দফা দাবিতে প্রতীকি অনশন
নিউজ আপডেট টাইম : জুলাই, ২৮, ২০১৭, ৬:১৪ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
145 বার
