সময় রাত ৯:৩৩, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পায় না কূলের নাগাল

পায় না কূলের নাগাল
——————————–
আন্জুমান আরা রীমা
———————————
নদীর পাড়ে বহুকাল ধরে
এক বিস্তৃত শাখার মহীরুহ
কালের সাক্ষী হয়ে
শেকড় পায়ে আছে দাঁড়িয়ে
একদিন আসে উত্তাল ঝড় দৈবক্রমে
ভাঙে শখের ডাল
তখনও হয়নি সকাল
আঁধারে নামে বিরহকাল
একটি হাত যেনো গেলো খসে
রয়ে গেলো চিহ্ন কাঠ- শরীরে
যে ডালটি উত্তাল- পাতাল স্রোতে
শুধুই ভেসে চলছিলো
কখনও কখনও নদীকূলের মাটি
ছুঁয়ে ছুঁয়ে করছিলো জীবন অস্তিত্ব অনুভব
কূলে ভেড়ার ব্যার্থ চেষ্টায়
শেকড় ও মাটিতে পুনরায় সংযোজনের আশায়
ভাসমান ভালোবাসার নিষ্ঠায়
উন্মুক্ত ঢেউ এসে আবারও নেয় ভাসিয়ে
ভাসতে থাকে, ভিজতে থাকে
অতলে কূলে ঢেউয়ের বুকে
সঙ্গীবিহীন ঢেউগুলোর ক্ষীণ সঙ্গী হয়ে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী