রাজশাহী বিভাগীয় চীফ : রাজশাহীতে ২৮ বোতল বিদেশি মদসহ দুই জনকে আটক করেছে পুলিশ। ভোর রাতে মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অফিসের সামনে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন- নগরীর কেশবপুর এলাকার মোহাম্মাদ আনিসের ছেলে মোহাম্মাদ শাহিন ও আবু বাক্কারের ছেলে মোহাম্মাদ রবি। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় শাহিন ও রবিকে ২৮ বোতল বিদেশি মদসহ হাতেনাতে আটক করা হয়। ওসি আরও জানান, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে।
রাজশাহীতে বিদেশি মদসহ আটক ২
নিউজ আপডেট টাইম : জুলাই, ২৯, ২০১৭, ৪:৩৮ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
124 বার
