রাজশাহী বিভাগীয় চীফ : সোনামসজিদ স্থলবন্দরে আজ সকাল থেকে আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে বলে আমদানী রপ্তানী গ্রুপের সাধারন সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান। আজ শনিবার সকালে ভারতীয় মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টাস এসোসিয়েশনের সভাপতি শ্রী রাম চন্দ্র ঘোস পরলোক গমন করায় তার প্রতি শোদ্ধা জানিয়ে মহদিপুর স্থলবন্দর ও সোনামসজিদ স্থলবন্দরে সকাল থেকে আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে বলে মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টাস এসোসিয়েশনের সাধারন সম্পাদক সুকুমার সাহা ও মহদিপুর স্থলবন্দও সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক শ্রী ভুপতি মন্ডল জানান। অন্যদিকে সোনামসজিদ স্থলবন্দরে আমদানী রপ্তানী বন্ধ থাকলেও অন্যান্ন কাজ স্বাভাবিক ভাবে চলছে। ভারতীয় মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টাস এসোসিয়েশনের সভাপতি শ্রী রাম চন্দ্র ঘোসের মৃতুতে সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের কর্মকর্তা ও সদস্যবৃন্দ গভীর ভাবে মর্মাহত ও আর আত্মার শান্তি কামনা করেন।
সোনামসজিদ বন্দরে আমদানী-রপ্তানী বন্ধ
নিউজ আপডেট টাইম : জুলাই, ২৯, ২০১৭, ৪:৫৫ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
256 বার
