রাজশাহী বিভাগীয় চীফ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তোহরুল ইসলামকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা এলাকার সাইফুর রহমানের ছেলে। শনিবার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ জানান, একাধিক মামলার আসামি সদর থানা শিবির সভাপতি তোহরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জে শিবির সভাপতি গ্রেফতার
নিউজ আপডেট টাইম : জুলাই, ২৯, ২০১৭, ৫:০০ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
123 বার
