সময় বিকাল ৩:১৫, শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

যাত্রীবাহী বাস পুকুরে, যুবক নিহত

রাজশাহী বিভাগীয় চীফ : রাজশাহীর বাগমারায় যাত্রীবাহী বাস পুকুরে উল্টে গেছে। এ সময় বাসের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের অন্তত ১৫ যাত্রী। শনিবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার তাহেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি হলেন- বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ভবনপুর মহল্লার মনসুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (২৪)। তিনি রাস্তার পাশে ছাগল চরাচ্ছিলেন। বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে আহত বাসযাত্রীদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাগমারার থানারওসি। তিনি জানান, ‘নূর ট্রাভেলস’ নামে যাত্রীবাহী ওই বাসটি (রাজ মেট্রো-ব ০৫-০০১) বিকেলে রাজশাহী থেকে তাহেরপুর যাচ্ছিল। পথে তাহেরপুর এলাকায় একটি ব্রিজের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা বাসের ভেতরে থাকা অন্তত ১৫ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা বাসটি টেনে তোলার চেষ্টা করছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। সুত্র : অনলাইন ডেক্স

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী