শামীম শেখ : বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র গুলশান আঞ্চলিক শাখার শপথ গ্রহন অনুষ্ঠান এবং সম্মেলন ২৯ জুলাই ২০১৭ গুলশান-বাড্ডা লিং রোডের সিরাজ টাওয়ারে অনুষ্ঠিত হয়। BHRC গুলশান আঞ্চলিক শাখার সভাপতি মোঃ শামীম বক্স এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য এড. হোসনে আরা বেগম বাবলী।
সম্মেলন উদ্বোধন করেন BHRC’র প্রতিষ্ঠাতা ও মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার এবং সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHRC যুক্তরাষ্ট্র জাতীয় শাখার সাধারণ মোহাম্মদ কায়সার জামান চৌধুরী।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এডভোকেট সুলতান উদ্দিন নান্নু, BHRC ঢাকা মহানগর উত্তর এর সভাপতি আক্তারুজ্জামান বাবুল, মহানগর দক্ষিণের সভাপতি ডাঃ আনোয়ার ফরাজী ইমন, ঢাকা মহানগর উত্তর শাখার নির্বাহী সভাপতি ডাঃ মোক্তার হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ মোঃ শহীদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ এর সাধারণ সম্পাদক সৈয়দ আজমুল হক, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সোনারগাঁও আঞ্চলিক শাখার সভাপতি কোহিনুর ইসলাম রুমা। আলোচনায় অংশ নেন BHRC গুলশান আঞ্চলিক শাখার উপদেষ্টা মোঃ শাহীন বক্স ও সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, রামপুরা থানা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল হক ও সাধারণ সম্পাদক এমএ নায়েম তালুকদার, বনানী থানা শাখার সভাপতি গিয়াস উদ্দিন, বাড্ডা থানা শাখার সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম, ভাটারা থানা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান প্রমুখ। পবিত্র ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনে অংশগ্রহণকারী সকল মানবাধিকার কর্মীদের শপথ বাক্য পাঠ করান সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা বেগম লাভলী। সম্মেলনে গুলশান আঞ্চলিক শাখা, গুলশান থানা, ভাটারা থানা, বাড্ডা থানা, বনানী থানা এবং রামপুরা থানা শাখার প্রায় দুইশত মানবাধিকার কর্মী যোগ দেন।
BHRC’র গুলশান আঞ্চলিক শাখার শপথ গ্রহন অনুষ্ঠান
নিউজ আপডেট টাইম : জুলাই, ৩০, ২০১৭, ১:৫৬ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
189 বার
