রাজশাহী বিভাগীয় চীফ : সচেতন জনতা, নিরাপদ রাস্তা এই শ্লোগান নিয়ে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পাবনায় ইয়োলো ল্যাম্পের উদ্যোগে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ জুলাই) বেলা ১১ টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন চত্বরের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। সেখান থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পাবনা প্রেসক্লাবের সামনে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ইয়োলো ল্যাম্পের আহবায়ক শহিদুল ইসলাম উজ্জল, জাকারিয়া ইসলাম শোভন, নূর মোহাম্মদ প্রমূখ। বক্তারা বলেন সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিই একমাত্র পথ। জনগন সচেতন হলে দুর্ঘটনা অনেকাংশেই কমে আসবে বলে উল্লেখ করেন বক্তারা।
পাবনায় ইয়োলো ল্যাম্পের উদ্যোগে র্যালি ও মানববন্ধন
নিউজ আপডেট টাইম : জুলাই, ৩০, ২০১৭, ৬:৪৮ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
119 বার
