রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার ভাঙ্গুড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৯ম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে আব্দুল আলীম (২৩) নামের এক বখাটে যুবক । সে চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়নের সমাজ-করতকান্দি গ্রামের মোঃ আবু বক্কারের ছেলে। ভাঙ্গুড়া থানায় করা মামলা সূত্রে জানা গেছে, আব্দুল আলীম মোবাইল ফোনের সুত্র ধরে ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া মহল্লার লিটন আলীর ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণি পড়ুয়া ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে। এদিকে ঐ স্কুল ছাত্রী ছেলেকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে বিয়ে করতে সে অস্বীকার জানায়। কিন্তু গতকাল শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টা দিকে আপত্তিকর অবস্থায় ভাঙ্গুড়া পৌর সদরের কালিবাড়ি এলাকার পরিত্যক্ত ঘর থেকে এলাকার জনগণ তাদের আটক করে । এব্যাপারে ঐ ছাত্রীর পিতা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় আব্দুল আলীমকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম জুয়েল বলেন, রোববার সকালে আসামী আব্দুল আলীমকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমকে ডাক্তারী পরিক্ষার জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পাবনায় বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক ১
নিউজ আপডেট টাইম : জুলাই, ৩০, ২০১৭, ৫:১৫ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
140 বার
