সময় রাত ২:৩৬, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সকল প্রকার নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি বন্ধের আহবান বগুড়ার ঘটনায় পাবনায় তীব্র নিন্দা

রাজশাহী বিভাগীয় চীফ : সকল প্রকার নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি বন্ধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানানো হয়েছে।
যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক, পাবনা‘র উদ্যোগে ও ব্র্যাকের মেজনিন প্রকল্পের সহযোগীতায় ত্রৈমাসিক সভায় এ আহবান জানানো হয়।
সোমবার (৩১ জুলাই) বিকেলে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা কার্যালয়ে যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক এর আবহবায়ক এড. কামরুন নাহার জলি‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ আহবান বক্তারা।
সভায় বগুড়ায় ছাত্রীকে ধর্ষন ও তার মাকে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। একই সাথে বগুড়াসহ সারাদেশে নারী নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঘটনারগুলো সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক জিল্লুর রহমান, জেলা ব্র্যাক প্রতিনিধি আলমাসুর রহমান, নেটওয়ার্ক সদস্য ও নারী নেত্রী পূরবী মৈত্র, হেনা গোস্বামী, হাছিনা আক্তার রোজি, আলেয়া পারভীন, মেজনিনের সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতার, এড. আলমগীর হোসেন, কোবাদ আলী আব্দুর রব মন্টু, কমল সেখ টিটু প্রমুখ।
সভায় শিক্ষক, আইনজীবি, এনজিও ব্যক্তিত্ব, নাট্য ও সাংস্কৃতিক সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী