সময় রাত ১:০৩, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাবনায় গাছের ডাল মাথায় পড়ে গৃহবধূর মৃত্যু

রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার বেড়ায় প্রতিবেশির কাটা গাছের ডাল মাথার উপর পড়ে লাইলী বেগম (৪০) নামের এক গৃহবধূ মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সকাল সাড়ে নয়টায় বেড়া উপজেলার আমিনপুর থানার দাঁতিয়া পালপাড়া গ্রামে এ প্রাণহানির ঘটনা ঘটে।
লাইলী বেগম উপজেলার আমিনপুর থানার দাঁতিয়া পালপাড়া গ্রামের কেরামত আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মৃত হাকিম সিকদারের ছেলে মাহফুজুল সিকদার রাস্তার পাশে একটি কড়ই গাছের ডাল কাটছিলেন।
এ সময় লাইলী বেগম গাছের নীচ দিয়ে যাওয়ার সময় কাটা ডালটি তার মাথার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেড জেড এম তাজুল হুদা জানান, এ নিয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী