রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার চাটমোহরে ৪ বছরের এক শিশুকে ধর্ষন করার অপরাধে এনামুল হক (১৫) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষিতা শিশু উপজেলার মথুরাপুর ইউনিয়নের জবেরপুর গ্রামের বাসিন্দা। ধর্ষক এনামুল হক একই এলাকার আব্দুল করিমের ছেলে।
এ ঘটনায় ধর্ষক এনামুল কে আসামী করে থানায় ধর্ষন মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ ওই পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার (৩১ জুলাই) দুপুরে শিশুটি তার বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিল।
এ সময় তাদের প্রতিবেশী বখাটে এনামুল শিশুটিকে ফুঁসলিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষন করতে থাকে।
এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করলেও ধর্ষক এনামুল পালিয়ে যায়।
পরে সন্ধায় শিশুর বাবা চাটমোহর থানাকে বিষয়টি অবহিত করলে থানা পুলিশ ধর্ষক এনামুলকে গ্রেফতারে অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে এনামুল কে গ্রেফতার করতে সক্ষম হন।
তিনি আরো জানান, প্রাথমিক তথ্য উপাত্তে শিশুটিকে ধর্ষনের আলামত পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে শিশুকে মেডিক্যাল পরীক্ষার জন্য আনা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের এবং ধর্ষনকারীকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এক বিবৃতিতে যৌন হয়রানি নিমূলকরণ নেটওয়ার্ক, পাবনার নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও দোষীকে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।
পাবনায় ৪ বছরের শিশু ধর্ষন; ধর্ষক গ্রেফতার
নিউজ আপডেট টাইম : আগস্ট, ১, ২০১৭, ৩:৪৯ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
144 বার
