সময় রাত ১:০৩, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাবনায় অজ্ঞাত ২ যুবকের লাশ উদ্ধার

রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ পদ্মা নদীর ফেরিঘাট থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার করেছে সুজানগর থানা পুলিশ।
মঙ্গলবার (০১ আগস্ট) বিকেলের দিকে পদ্মা নদীর ফেরিঘাট এলাকায় ওই দুইটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা সুজানগর থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুইটি উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ুন কবীর জানান, উদ্ধার করা লাশের এখনো কোনো পরিচয় জানা যায়নি।
পুলিশের ধারণা ১০ থেকে ১২ দিন পূর্বে এই দুই যুবককে হত্যা করে লাশ পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী