সময় রাত ২:১৪, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

মোমবাতি

” মোমবাতি ”
……. মাজেদুল হক
…………………………………………………….
জ্বেলে দিয়েছ, জ্বলছে মোমবাতি।
করিলে আলোকিত,
ভজনালয়।
গলে পড়ছে, বাস্প হয়ে উড়ে যায়,
নেই কোন ধোঁয়া,
পবিত্রতার এক নিদর্শন।
হৃদয়ালয়ে , অর্চনা দিয়ে,
পুলকিত করো ।
ছয় রিপু করিলে দমন,
প্রকৃত মানুষ হবে।
সাধনা, পরিপুর্ণ হয়,
সত্যিকার, আত্মসংযমে।
মোমের মত পুড়ালে হৃদয়,
খাঁটি মোমিন বান্দা।
ত্যাগে সুখ,
সততায় আলো,
নিরবতায় সহানুভূতি,
ধৈর্য্যে মহৎ ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী