সময় রাত ৮:৫০, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কিস্তিমাত

কিস্তিমাত
মেহবুব মল্লিক।
.
ভোরের শিশিরে ভেজা মানুষ
কালো চুলে কোমল জল
ফুলহীন অরণ্যে জল বসন্ত
চুষে নেয় শুকনো শরীর।
.
একটু খাদ্যের আশায় দু চোখ খোঁজে ভোর
এক ফোঁটা মধুর জন্যে মৌমাছি খোঁজে ফুল
বেঁচে থাকার মজবুত মৌচাক
পিঁপড়ার গুটি গুটি বিশ্বাসী পথ।
.
প্রকৃতির কাছে জমা রেখেছি জঠর
কৃষকের কাছে বন্ধক দিয়েছি ক্ষুধা
ঘাসের থেকে ঋণ নিয়েছি শিশির
কুমিরের ডিম তা দিয়ে ফুটাচ্ছি টাকা।

আমার ঘাড়ে হাজার একটা কিস্তি,
জলন্ত ঔষধে মেটাই ফসলের নাস্তা
উদ্বৃত্ত চুরি করেই হবে কিস্তিমাত।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী