সময় বিকাল ৩:৩৪, শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে মুরগীর খাঁচায় অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে আটক ২

রাজশাহী বিভাগীয় চীফ : মুরগীর খাঁচায় করে রাজধানী ঢাকায় ফেন্সিডিল পাচারকালে শনিবার চাঁপাইনবাবগঞ্জে দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকাগামী (ঢাকা মেট্রো ন-১৫-১৩০৭) নম্বরের একটি মুরগী বোঝাই পিকআপভ্যানের উপরে রাখা তিনটি খাঁচায়, উপরে মুরগী ও নিচে কৌশলে ফেন্সিডিলগুলো নিয়ে যাওয়া হচ্ছিল।
আটকরা হলেন— নঁওগার ধামইহাট থানার পঞ্চবর্গা গ্রামের আছির উদ্দীন মন্ডলের ছেলে খাদেম (৪৫) ও পিকআপ ভ্যানচালক চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়গোলার রফিকুল ইসলামে ছেলে রবিউল আওয়াল।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, দুপুর পৌনে ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড়ে মুরগী বোঝাই পিকআপভ্যানটি আটক করা হয়। পরে ভ্যানের উপরে থাকা তিনটি মুরগীর খাঁচায় কৌশলে লুকিয়ে রাখা ১২০০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পিকআপভ্যানসহ দুইজনকে আটক করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী