সময় রাত ১১:৩৪, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাঘায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

রাজশাহী বিভাগীয় চীফ :
এবার রাজশাহীর বাঘা উপজেলায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার পর ওই ছাত্রীকে ফেলে রেখে যায় যায় দুই বখাটে। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে রাতে মেয়েটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা বৃহস্পতিবার দুপুরে মেয়েটিকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করা হয়।
বাঘা থানার ওসি আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ঘটনার সঙ্গে জড়িত দুই বখাটেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেয়েটিকে পরীক্ষার জন্য রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।
ধর্ষিত মেয়েটি বাঘার আড়ানি ইউনিয়নের হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং ঝিনা রিফিউজিপাড়া গ্রামের জনৈক ব্যক্তি মেয়ে।
এই ঘটনার সঙ্গে জড়িতরা হলো, পাশবর্তি বাউসা ইউনিয়নের খাগরবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাকির আলী (২০) ও একই এলাকার সমজানের ছেলে নাজমুল হোসেন (২২)। তবে ঘটনার পর থেকেই তারা দুজনে পলাতক রয়েছে।
আড়ানী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম মেয়েটির বরাদ দিয়ে সিল্কসিটি নিউজকে জানান, বুধবার সন্ধ্যার দিকে মেয়েটি তার বাড়ি থেকে প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে বাড়িতে ফিরছিল সে। এসময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল বখাটে জাকির এবং নাজমুল। তারা মেয়েটেকি একা পেয়ে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যায়।
এরপর রাতভর ধর্ষণ করে মেয়েটিকে ঝিনাড়ি স্কুলের কাছে রইচ উদ্দিনের বাড়ির পাশে ফেলে রেখে যায়। এদিকে মেয়েটি বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। শেষে রাত তিনটার দিকে ধর্ষকদের একজন মোবাইলে কল করে মেয়েটিরে পরিবারের সদস্যদের জানায়, সে ঝিনাড়ি স্কুলের কাছে পড়ে আছে।
ওই খবরে পরিবারের লোকজন দ্রুত সেখানে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এরপর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাকে। শেষে বৃহস্পতিবার দুপুরে মেয়েটিকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর সে নিজেই বাদী হয়ে ধর্ষক দুই বখাটে জাকির ও নাজমুল নামের একটি মামলা করে।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী