বন্ধু দিবস আজ।
“““ এম, ডি, রানা বনগ্রাম।
““““““““““““““““
বন্ধু তোরা আয়না ছুটে
ফেইস বুকে ঢুক,
তোদের জন্যে অপেক্ষাতে
রেখেছি বেঁধে বুক।
অনেক কথা জমছে বুকে
একটা বছর ধরে,
আবার এলো বন্ধু দিবস
বারটা মাস পরে।
ভোরে পাখি ডাকছে গাছে
উঠছে সোনার রবি,
বিলিয়ে দিলাম নিস রে দেখে
আমার দেওয়া ছবি।
মেসেঞ্জারে পাঠিয়ে দিলাম
শুভেচ্ছা আর প্রীতি,
তোদের সাথে মিশে আছে
এক জীবনের স্মৃতি।
জীবন নদীর তীব্র শ্রুতে
হারিয়ে গেলে কই,
কত নিশি ভাবতে ভাবতে
রাত্রী জেগে রই।।
পৃথিবীটা হাতের মুঠোই
রাখনা সকল কাজ,
সবাই মিলে আড্ড দিবো
বন্ধু দিবস আজ।
বন্ধু দিবস আজ।
নিউজ আপডেট টাইম : আগস্ট, ৬, ২০১৭, ৭:১১ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
176 বার
