সময় রাত ১১:৩২, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পাবনার গৃহবধু তানিয়া সহ দেশব্যাপী যৌন হয়রানী খুন ধর্ষন এর প্রতিবাদে মানব বন্ধন।

এম এ সাইদ (তন্ময়) রাজশাহী বিভাগীয় চীফ : পাবনায় চাঞ্চল্যকর গৃহবধু তানিয়া হত্যাসহ দেশের বিভিন্ন জেলাতে নারী নির্যতন শিশু ধর্ষন যৌন হয়রানীর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।শহরের আব্দুল হামিদ সড়কের প্রেসক্লাবের সামনে এই মানববন্ধ অনুষ্ঠিত হয়।
যৌন হয়রানী নিমূল করণ ও প্রতিরোধ নেটওয়ার্ক এর আয়োজনে পাবনায় কর্মরত সকল এজিও কর্মী, স্কুল কলেজের শিক্ষার্থী, মানবাধিকার কর্মী, সাংস্কৃতি কর্মী ও সুশিল সমাজের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পাবনার বিশিষ্ঠ ব্যাবসায়ী তৌহিদুল ইসলাম রঞ্জন নিজ বাড়িতে তার স্ত্রীকে শ্বাসরোধ এবং পরে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। কিন্তু ঘটনার দুই সপ্তাহ অতিবাহিত হলেও ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ করছে না কতৃপক্ষ। দ্রুত ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ সহ সম্প্রতি বগুড়াতে ঘটে যাওয়া ঘটনাসহ সারা বাংলাদেশের শিশু ও নারী ধর্ষন নির্যাতন যৌন হয়রানী বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহনের আহবান জানান।
এছাড়াও মানববন্ধন সমাবেশে একাত্বতা প্রকাশ করে অংশ নেন বাংলাদেশ মাহিলা পরিষদ পাবনা কার্যালয়, বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক, উদ্দীপন, পড়শী, সুচিতা, ওয়াই ডাব্লিউসিএ, ঝলক, বাঁচতে চাই, আসিয়াব, নাজিপুর মহিলা উন্নয়ন সমিতি, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, উত্তর বঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সরকারী এডওয়ার্ড কলেজ, সরকারী শহীদ বুলবুল কলেজ, আদর্শ গার্লস হাইস্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন পেশাজীবি সংগঠন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী