এম এ সাইদ (তন্ময়) রাজশাহী বিভাগীয় চীফ : বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পাবনাÑফরিদপুর সড়কের চকচকিয়ায় আদনান পরিবহনের একটি বাস উল্টে ১২ জন যাত্রী আহত হয়েছে। আহতরা হলো,ভাঙ্গুড়ার উপজেলার নাজিম উদ্দিন মোল্লার ছেলে তায়জাল মোল্লা(৬০),ফরিদপুরের কাশিপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে এখলাস হোসেন(৫০),আগপঙ্গলী গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে আবু জাফর(৬০),এবং তার স্ত্রী কমেলা খাতুন (৫০)। এছাড়া সুমি খাতুন(১৬), মোহন(৪), শাহানারা খাতুন(৬০), গোলজার হোসেন(৬০), ইব্রাহিম হোসেন(৬০), করিম খান(৭০), আব্দুল আলীম (২৬) ও আসমানী খাতুন(৪)। আহতদের মধ্যে তায়জাল মোল্লা, এখলাস হোসেন, আবু জাফর ও কমেলা খাতুনকে ফরিদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তায়জাল মোল্লাকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উল্লেখ্য, চট্রগ্রাম-জ, নং-২১১৩ বাসটি সকাল সাড়ে ৯টার সময় পাবনা থেকে ছেড়ে ঘটনাস্থলে পৌছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার ডানপাশে উল্টে পানিতে পড়ে যায়। যাত্রীদের চিৎকার শুনে আশ-পাশের লোকজন এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে ফরিদপুর ও পাবনা থেকে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মিরা এসে ফরিদপুর সহকারি কমিশনার(ভুমি) জাহিদ হাসান সিদ্দিকি ও ওসি শরিফুল আলমের নেতৃত্বে উদ্ধার কাজ চালান।
ফরিদপুরে বাস উল্টে আহত ১২
নিউজ আপডেট টাইম : আগস্ট, ১০, ২০১৭, ২:৩৮ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
150 বার
