সময় রাত ১১:৩১, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কলেজ ছাত্রীর অর্ধউলঙ্গ ছবি ফেসবুকে প্রচার করায় যুবক গ্রেফতার

রাজশাহী বিভাগীয় চীফ : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলেজ ছাত্রীর আপত্তিকর ছবি প্রচারে করায় ওই কলেজ ছাত্রীর দায়ের করা মামলায় মাদারীপুর থেকে রুবেল হাসান অভি (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুবেল মাদারীপুর জেলার শিবচর উপজেলার রাসবায়ের কান্দি গ্রামের রতন আলীর ছেলে।
শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে নগরীর রাজপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গ্রেফতার অভি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কলেজ পড়ুয়া তরুনির অর্ধউলঙ্গ ছবি প্রকাশ করে। তারপর তা বিভিন্ন সময় ফেসবুকের মাধ্যমে তাকে হুমকি ধামকিসহ উত্ত্যক্ত করে।
গত ৭ আগস্ট রাজপাড়া থানায় এসে রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে পড়ুয়া ওই কলেজ ছাত্রী বাদী হয়ে ওই যুবক রুবেল হোসেন অভিকে আসামী করে মামলা দায়ের করে।
ওসি জানান, শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে মাদারীপুর জেলার শিবচর উপজেলায় রুবেল হোসেন অভির বাড়িতে অভিযান চালায় রাজপাড়া থানা পুলিশ। পরে তাকে গ্রেফতার করে রাজশাহীতে নিয়ে আসা হয়েছে।
শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলেও জানান ওসি।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী