সময় দুপুর ২:৩৮, মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খাচা

খাচা
শহীদুল ইসলাম

বাসা থেকে যত্নে এনে রেখেছি খাচায়,
ছানাটা বেশ দুর্বল ছিল পিতৃহীন অবহেলায়।
মা তারে হারাইল পইড়া ঝড়ের কবলে,
কিচিরমিচির ডাকছিল বাসা ভাঙ্গা ডালে।

নিজের মুখে চাল চিবিয়ে
প্রথম তারে খাওয়াই,
তারপরে ঘাসফড়িঙের
হাত -পা ছিড়ে ঢুকাই।

ডানা ঝাপটে ক্যাচক্যাচ করে
খাবার চাইত আরো,
আস্তেআস্তে পলক হল বড়
মাস পেরোল বারো।

এখন সে নিজের খাবার
নিজেই ধরে খেতে পারে,
উড়ে গিয়ে ফড়িং ধরে
বগাজান বিলের ধারে।

মুখে তার বুলি বলে টুকটাক
মা বাবা মামা নাম দিলাম নূরি,
সবসময় আশেপাশে ঘুড়ঘুড়
কাধে মাথায় বসত এসে উড়ি।

ভালবাসায় সিক্ত হয়ে খাচার
মুখ সদা রাখি খুলা,
ইচ্ছেমত আসে যায় গান গায়
চেনাসুরে হৃদয় দেয় দোলা।

ব্যস্ত ছিলাম ভিন্নকাজে
নেইনি পাখির খবর,
অনেকটা সময় পরে দেখি
শূন্য খাচা পাখি নাই তার ভিতর।।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী