সময় সকাল ৮:৩৪, শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কেন্দুয়ায় স্বাস্থ্য কর্মকর্তার কুদ্দুস বয়াতীর অভিযোগ!

 

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়ের বিরুদ্ধে দ্বায়িত্ব অবহেলা করায় থানায় লিখিত অভিযোগ করেছেন বিশিষ্ট পালা গায়ক আঃ কদ্দুস বয়াতী। গত শুক্রবার বিকাল চারটা দিকে এই অভিযোগ পত্রটি দাখিল করা হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বয়াতীর ভাইয়ের ছেলে ও কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী সাহাদৎ হোসেন (রাজা) কীটনাশক পান করে আহত হলে দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার চিকিৎসা করার জন্য উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম জয়ের নিকট কাকুতি-মিনতি করেও ডাঃ জয়ের মন গলাতে পানেননি ভূক্তভোগী পরিবারটি। পরে রাত সাড়ে ১১টার দিকে রাজার শারীরিক অবস্থা অবনতি দেখা দিলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ডাক্তারের অবহেলার কারনে আজ আমার ভাতিজা মৃত্যুর পথযাত্রী। তার মৃত্যু হলে উক্ত ডাক্তারই দায়ী থাকবেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

আঃ কদ্দুছ বয়াতী বলেন, আমার ভাতিজাকে ভর্তি করানোর পর ডাঃ জয়কে চিকিৎসা করতে বলা হলে তিনি কোন কর্নপাত করেননি। আমার রোগিকে একবার এসে দেখেনি। ডাক্তারের অবহেলার কারনে আজ আমার ভাতিজা মৃত্যুর পথযাত্রী। বার বার বলা হলেও সময়মত আমার রোগী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেনি।

এ প্রসঙ্গে ডাঃ সাইফুল ইসলাম জয় জানান, বিষপানে আক্রান্ত সাহাদৎ হোসেন (রাজা) রোগীকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছেন। রাতে তার অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তবে তারা আমার সাথে যোগাযোগ করেছেন এটা ঢ্যাহা মিথ্যা কথা।
 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী