সময় সকাল ১০:৩৯, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

কেন্দুয়ায় প্রেসক্লাব থেকে সমরেন্দ্র বহিস্কৃত হলেন

নিজস্ব প্রতিনিধি: সংগঠনের নিয়ম পরিপন্থী কার্যক্রম চালানোর দায়ে নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের সদস্যপদ থেকে সমরেন্দ্র বিশ্ব শর্মাকে আজীবনের জন্যে বহিস্কার করা হয়েছে বলে প্রেসক্লাবের পক্ষ থেকে দেয়া প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব ও সাধারণ সম্পাদক সেকুল ইসলাম খান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক সেকুল ইসলাম খান জানান, রোববার বিকালে সংগঠনের জরুরিভাবে সাধারণ সভা হয়েছে।সভায় সর্বসম্মতভাবে সংগঠন বিরোধী কাজ চালানোর দায়ে ক্লাব সদস্য সমরেন্দ্র বিশ্ব শর্মাকে বহিস্কার করা হয়।কেন্দুয়া প্রেসক্লাবের ঐতিহ্য আছে।সংগঠনের সুনাম রয়েছে।সমরেন্দ্র বিশ্ব শর্মার সংগঠন বিরোধী কাজের বিস্তারিত আলোচনা শেষে সকল সদস্য একমত হয়ে আজীবনের জন্যে বহিস্কার করেন।এছাড়াও আইনী পদক্ষেপ নেয়ার সিদ্ধান্তও হয়েছে বলে জানান সেকুল ইসলাম খান।পরে সন্ধ্যায় আবার কার্যকরী পরিষদের সভা হয়। সেই সভায়ও সমরেন্দ্র বিশ্ব শর্মাকে সংগঠনের  সাধারণ সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব বলেন, কোন সদস্যের কারণে কেন্দুয়া প্রেসক্লাবের সুনাম নষ্ট হবে তা বরদাস্ত করা হবে না।কেন্দুয়া উপজেলার মানুষের প্রাণের সংগঠন কেন্দুয়া প্রেসক্লাব।সেই ১৯৮৫ সাল থেকে সংগঠনটি কেন্দুয়াবাসির আশা-আকাংখার প্রতীক হয়ে দায়িত্ব পালন করে আসছে।কেন্দুয়ার সর্বস্তরের মানুষ সার্বিকভাবে সহযোগিতা করে সংগঠনটিকে এগিয়ে নিয়েছেন। এখনও নিচ্ছেন।

তিনি বলেছেন, প্রেসক্লাব নিয়ে স্তানীয় ও নেত্রকোণা জেলা শহরের কতিপয় ব্যক্তি ষরযন্ত্র করছে।তারা সিন্ডিকেড করে প্রেসের নাম ব্যবহার করে অবাধ চাঁদাবাজির ক্ষেত্র প্রস্তুত করতে চাইছে।আমরা এই দুর্বৃত্তদের হাতে আমাদের প্রিয় কেন্দুয়াকে ছেড়ে দিতে পারিনা। ব্যক্তিবিশেষের হীনস্বার্থের জন্যে উপজেলাবাসির প্রিয় এই প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে তা হতে পারেনা।আমরা প্রেসক্লাবের পক্ষ থেকে ষরযন্ত্রকারিদের রুখে দেয়ার জন্যে কেন্দুয়ার সকল মানুষের কাছে অনুরোধ জানাই ।

কেন্দুয়া প্রসেক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বিশ্ব শর্মা বলেন, কেন্দুয়া প্রেসক্লাবের সদস্যপদ থেকে অব্যহতি চেয়ে রোবার দুপুরে আমি কেন্দুয়া প্রেসক্লাবের উপদেষ্ঠা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুতাসিমুল ইসলামের কাছে আবেদন দিয়েছি।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মুতাসিমুল ইসলাম বলেন, আমার কাছে আবেদন দিয়েছেন সমরেন্দ্র বিশ্ব শর্মা।তবে সদস্যপদ থেকে অব্যহতি চেয়ে   যে আবেদন আমার কাছে তিনি  দিয়েছেন তা  বিধি মোতাবেক ঠিক নয়। ক্লাবের সদস্যপদ থেকে অব্যহতি নিতে হলে ক্লাবের সভাপতি/সম্পাদকের কাছেই তা দিতে হবে। এটাই নিয়ম। সমরেন্দ্র বিশ্ব শর্মাকে আমি তা বলেছি।

ইউএনও আরো বলেন, আমাকে অনেকেই বলেছেন, কেন্দুয়া প্রেসক্লাব ছাড়া অন্য একটি প্রেসক্লাবের উপদেষ্ঠা হিসেবে আমার নাম দেখেছেন সামাজিক গণমাধ্যমে। এ ক্সেত্রে আমার ষ্পষ্ট বক্তব্য, আমি শুধুই কেন্দুয়া প্রেসক্লাবের উপদেষ্ঠা। আর কোন প্রেসক্লাবের  উপদেষ্ঠা নই।

সভা : প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপিতত্বে ও সাধারণ সম্পাদক সেকুল ইসলাম খানের সঞ্চালনায় জরুরি সাধারণ সভা হয়।এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুইয়া, আলমগীর চৌধুরী, আশরাফ উদ্দিন ভুইয়া, হারেছ উদ্দিন ফকির, ইনছান উদ্দিন ভুইয়া, লিয়াকত আলী কাজল, রফিকুল ইসলাম।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী