রাজশাহী বিভাগীয় চীফ : পাবনার ভাঙ্গুড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোকছেদুর রহমান এর বিরুদ্ধে জাতীয় শোক দিবসে ভাঙ্গুড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়্যালে দেয়া ফুল ছিড়ে ফেলে দেয়ার অভিযোগ করেছে ভাঙ্গুড়া উপজেলা সেক্টর্স কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ১৯৭১।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
এব্যপারে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযোদ্ধা ‘৭১ ভাঙ্গুড়া শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন ফুল ছুড়ে ফেলার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এতে উল্লেখ করা হয় যে, সকাল সাড়ে ৮টায় সেক্টর কমান্ডার্স ফোরাম স্থানীয় ২৫/৩০ জন মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী এবং গন্যমান্য ব্যাক্তিদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর মুড়্যালে পুষ্প মাল্য অর্পণ করেন।
এসময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোকছেদুর রহমান মোটর সাইকেল যোগে ছুটে এসে মুড়্যাল থেকে পুষ্প মাল্য টান দিয়ে সরিয়ে নেন এবং তা ছিঁড়ে মাটিতে ফেলে দেন। তখন ফোরামের মুক্তিযোদ্ধারা ধাওয়া করলে তিনি পালিয়ে যান।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে মোকছেদুর রহমান মালা ছিড়ে ফেলার কথা অস্বীকার করে বলেন, কতিপয় ভুয়া মুক্তিযোদ্ধা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আগে বঙ্গবন্ধুর মুড়্যালে ফুল দিতে চাইলে তিনি বাধা দেন।
তিনি বলেন, আমি তাদেরকে বলেছি আমরা নিয়মের মধ্যদিয়ে এক সাথে শোক র্যালী করে পুষ্পার্ঘ অর্পন করব কিন্তু তারা আমার কথা মানেন নাই। এ নিয়ে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যায়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুজজামান এ সংক্রান্ত একটি অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন, ঘটনাটি দুঃখজনক । তবে বিষয়টি শুনানির জন্য উভয় পক্ষকে নিয়ে আগামী ১৭ তারিখে বসা হবে।
এ ব্যাপারে সেক্টর্স কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ১৯৭১ এর পাবনা জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন বলেন- আমি অভিযোগ পাওয়ার সাথে সাথে পাবনা থেকে ভাঙ্গুড়া গিয়েছি। এটা একটা কলঙ্কজনক ঘটনা এর সঠিক বিচার দাবি করছি। বিষয়টি প্রশাসনকে অবহিত করেছি।
ভাঙ্গুড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া নিয়ে অপ্রীতিকর ঘটনা
নিউজ আপডেট টাইম : আগস্ট, ১৫, ২০১৭, ৬:৪৪ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
255 বার
