সময় বিকাল ৩:৩০, রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ,
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ডাঃ সাইফুল ইসলাম (জয়)

 

ডেক্স: নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম (জয়) তার বিরদ্ধে বিভিন্ন দৈনিকসহ অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন । গত ২ জুন তিনি এক লিখিত প্রতিবাদ লিপির মাধ্যমে এ প্রতিবাদ জানান । তিনি তার লিখিত প্রতিবাদে উল্লেখ করেন-গত ১ জুন ও ২ জুন যথাক্রমে দৈনিক স্বজন,দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন অনলাইন পত্রিকায় আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক,ভিত্তিহীন এবং বানোয়াট। সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি বিশেষ মহলের প্ররোচনায় প্রকাশিত সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । সেই সঙ্গে জাতির বিবেক সাংবাদিক ভাইদের নিকট-বস্তুনিষ্ট ও গঠনমূলক সংবাদ প্রকাশের জন্য জোর দাবি রাখছি । ধন্যবাদান্তে-ডাঃ সাইফুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা,কেন্দুয়া-নেত্রকোনা ।

 

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী