রাজশাহী বিভাগীয় চীফ : পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার উপকারভোগীদের মাঝে ভাতা পরিশোধ বহি বিতরণ করা হয়।
ভাতা পরিশোধ বহি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
উপজেলা সমাজসেবা কার্যালয়, পাবনা সদর এর উদ্যোগে মোঃ কায়ছারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, পাবনা সদর, পাবনার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান সামসুন নাহার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হারুনুর রশীদ, গয়েশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন মুতাইসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠানে নতুনভাবে নির্বাচিত ৯১ জন উপকারভোগীর মাঝে ভাতা বহি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম ফারুক প্রিন্স, এমপি বলেন ‘আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই গরীব মানুষের উপকার হয়। তিনি আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানান’।
আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই গরীব মানুষের উপকার হয় -প্রিন্স এমপি
নিউজ আপডেট টাইম : আগস্ট, ১৭, ২০১৭, ৭:৫১ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
261 বার
