রাজশাহী বিভাগীয় চীফ : রাজশাহী পবা উপজেলার নওহাটায় মরা গরু জবাইয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে গ্যানদা নামের এক কসাইয়ের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দুপুর ১২টার দিকে উপজেলার নওহাটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, কসাই গ্যানদা মরা গরু জানা সত্বেও বিক্রির উদ্দেশ্যে জবাই করে। এরপর বিষয়টি জনগণের মাধ্যমে পুলিশ জানতে পারলে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে পবা উপজেলার সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজেস্ট্রেট) আলমগীর কবির এর ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হলে আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৪৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে ওই কসাই ২০ হাজার টাকা দিয়ে ছাড়া পায়। পরে মরা গরুর মাংসগুলো ধবংস করা হয়।
এ বিষয়ে পবা উপজেলার সহকারী কমিশনার ভূমি আলমগীর কবির বলেন, মরা গরু জবাইয়ের দায়ে কসাইকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪৫ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
পবায় মরা গরু জবাইয়ের দায়ে কসাইয়ের জরিমানা
নিউজ আপডেট টাইম : আগস্ট, ১৯, ২০১৭, ৮:০০ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
155 বার
