সময় রাত ১০:৩৩, বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দিনে ৫ থেকে ৬ জনের সঙ্গে সেক্স করতে বাধ্য হয় কিশোরীরা : চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে সেক্স ট্রেড বা দেহ ব্যবসার ৪০ শতাংশই হয় ভারতে। সরাসরি না হলেও, অসমর্থিত সূত্র অন্তত তাই বলছে। এবার সেই পরিসংখ্যানে উঠে এল আরও ভয়ঙ্কর তথ্য। মুম্বইয়ের যৌনপল্লিগুলিতে প্রায় ১৫ শতাংশ যৌনকর্মীই কিশোরী। IJM ও মহারাষ্ট্র শিশু সুরক্ষা কমিশনের দেওয়া সাম্প্রতিক তথ্য বলছে, গত এক দশকে সেখানে নারী পাচারের সংখ্যা প্রায় ১৪গুণ বেড়েছে। যা ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করছে। রিপোর্টে প্রকাশ, অধিকাংশ কিশোরীর এখানে জীবন শুরু হয় ধর্ষণ, যৌন হেনস্থা-নির্যাতনের মত ঘটনা থেকে। ক্রমে সেই চাপ বাড়তে থাকে দিনের পর দিন। বলা হয়, দিনে এক এক জন কিশোরীকে ৫ থেকে ৬ জন পুরুষের সঙ্গে সেক্স করতে বাধ্য করা হয়। এককথায় বিভীষিকাময় জীবনযাপন! এমনকি তারা যাতে কোনওভাবে গর্ভবতী না হয়ে পড়ে, তার জন্য দেওয়া হয় স্ট্রং হরমোনাল ইনজেকশনও।
সূত্র : ইন্টার‌নেট

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী