সময় রাত ১০:৫৬, সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার সরকার বন্যার্তদের পাশে – প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

রাজশাহী বিভাগীয় চীফ: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শেখ হাসিনার সরকার দুর্যোগ মোকাবেলাসহ বন্যার্তদের সম্পূর্ণ পাশে আছে, থাকবে । এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি এলাকার জনপ্রতিনিধিদের স্ব স্ব এলাকায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন।
প্রতিমন্ত্রী সকালে নাটোরের সিংড়া উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যা কবলিত তিন শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী সিংড়া পৌরসভা ও উপজেলার শেরকোল ইউনিয়নের ভাগনাগরকান্দি এলাকার বন্যা দুর্গত মানুষকে ত্রাণ সামগ্রী হিসেবে ২০ কেজি করে চাল, নগদ ২০০ টাকা, আধা কেজি ডাল, আধা কেজি জিরা, গুড় ২০০ গ্রাম, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।
বিতরণকালে তিনি বলেন, বন্যার কারণে চলনবিলের যে সমস্ত পরিবার তাদের বসত বাড়িতে থাকতে পারবেন না তাদের জন্য নিকটস্থ স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতোমধ্য ১০ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, বন্যা দুর্গত মানুষ যাতে অবহেলা-অবজ্ঞায় জীবন-যাপন না করে সে বিষয়টি নিশ্চিত করা হবে। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউএন ও নাজমুল আহসান,সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুর ফেরদৌস , শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল প্রমুখ।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী