রাজশাহী বিভাগীয় চীফ : ঈদুল আযহা কে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারে ক্রেতাদের পছন্দ মত ছোট ও মাঝারি আকারের গরু-ছাগল কুরবানির পশুর হাট জমে উঠেছে।ঈদ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে গরু-ছাগলের বেচা-কেনা। সাধারণ গৃহস্থ ক্রেতারা হাটে ভিড় করছেন এবং বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতা ও বিক্রেতারাও। হাটে এবার ভারতীয় গরু কম থাকায় ভালো দাম পেয়ে খুশি স্থানীয় বিক্রেতা ও খামারিরা।
দাম একটু চড়া হলেও পছন্দমতো গরু কিনতে পেরে সন্তোষ প্রকাশ করছেন ক্রেতারাও। তবে এ বছর বড় গরু’র চাহিদা মন্দা। ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি আকারের স্বাস্থ্যবান গরু। হাটে বিভিন্ন স্থান থেকে খামারি, বেপারী ও গৃহস্থরা ভিড় করছেন গরু-ছাগল কেনা-বেচার জন্য।
হাটে গিয়ে দেখা গেছে, ছোট-বড়, মাঝারি বিভিন্ন আকারের অসংখ্য গরু উঠেছে। কুরবানি দিতে ইচ্ছুক ক্রেতারা হাটের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে-ফিরছেন সাধ্যের মধ্যে তাদের পছন্দের গরুটি কেনার জন্য। অধিকাংশ ক্রেতারা বাড়ি ফিরছেন পছন্দমতো কুরবানির গরু কিনে। কেউ কেউ আবার অপেক্ষ করছেন শেষ মুহূর্তের জন্য। নিরাপত্তার জন্য হাটে বসানো হয়েছে সিসি ক্যামেরা,জাল টাকা সন্তাক্ত করণ মেশিন। এছাড়াও রয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী। বেচাকেনা সুবিধা জন্য বাজারের বিভিন্ন স্থানে করা হয়েছে লাইটিং এর ব্যবস্থা।
হাটে কয়েকজন ক্রেতা জানান, হাটে পছন্দের গরু’র অভাব নেই। তারা তাদের সাধ্যের মধ্যে ৬০-৭০ মাঝারি আকারের একটি ভালো ষাঁড় গরু কিনতে পারছেন। গত বছর এ ধরনের গরু ৭০-৮০ হাজার টাকায় বিক্রি হয়েছিল। তারা আরও জানান, এবার ভারতীয় গরু’র চাপ কম থাকায় দেশি গরু’র দাম একটু বেশি।
হাটের ইজারাদার মোঃ ফজলে আজিম দাং জানান, হাটে ৭০-৮০ হাজার থেকে দেড় থেকে ২ লাখ টাকা দামের অনেক বড় বড় চেহারাবান গরু এসেছে হাটে। তবে ক্রেতারা ৩০ থেকে ৬০ হাজার টাকার মধ্যে গরু কিনে তারা খুশি মনে বাড়ি ফিরছেন। ইতিমধ্যেই পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল বাজার এলাকা পরিদর্শন করে গেছেন। তবে বন্যার’র কারণে এবার ছাগলের চাহিদা বাহিরের বেপারী না থাকায় কম রয়েছে।
গরু বিক্রেতা ও খামারিরা জানান, এবার হাটে ছোট ও মধ্যম সাইজের গরুর চাহিদা একটু বেশি। এ ধরনের গরু এনে তারা ভালো দাম পেয়েছেন। কিন্তু ক্রেতাদের কাছে বড় গরু’র চাহিদা নেই।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোঃ তোফাজ্জল হোসেন জানান, এ বছর উপজেলায় গরু ও ছাগলের মোট খামারের সংখ্যা ৭৪৫ টি। যার মধ্যে গরু ৩ হাজার ৫’শ এবং ছাগল ১১২ টি। কুরবানীর জন্য প্রায় ৩৫’শ ২৬টি বেশি গরু প্রস্তত রয়েছে।
ভাঙ্গুড়ায় জমে উঠেছে কুরবানির পশুর হাট
নিউজ আপডেট টাইম : আগস্ট, ২১, ২০১৭, ১:২৪ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
190 বার
