রাজশাহী বিভাগীয় চীফ :
বে-সরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা’র পাবনা জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাসসহ সারা দেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জরিতদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে পাবনায় কর্মরত সাংবাদিকরা। রবিবার পাবনা প্রেসক্লাবের সামনে পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতি’র সভাপতি কাজী মাহবুব মোর্শেদ বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, পাবনা সাংবাদপত্র পরিষদ’র সভাপতি ও দৈনিক জোড়া বাংলা পত্রিকার সম্পাদক আব্দুল মতীন খান, সংবাদপত্র পরিষদ’র সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবর বাংলার সম্পাদক ড. আব্দুস সালাম, প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও মাছরাঙ্গা টেলিভিশন’র উত্তরাঞ্চল ব্যুরো চিফ উৎপল মির্জা, সংবাদপত্র পরিষদ’র সাধারণ সম্পাদক ও বিশ্ব বার্তা পত্রিকার সম্পাদক শহীদুর রহমান শহীদ, প্রেসক্লাবের সাবেক সম্পাদক সমকাল ও এনটিভি প্রতিনিধি এ বি এম ফজলুর রহমান, সাংবাদিক সুশিল তরফদার, সময় টেলিভিশন’র পাবনা জেলা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ প্রমুখ। বক্তারা মোবারক বিশ্বাসসহ সারা দেশে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য ১৭ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসীরা এটিএন বাংলা’র জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস’র উপর আক্রমন করে গুরুতর আহত করে। পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ১৮ আগস্ট শুক্রবার সকালে পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দ তাকে দেখতে যান ও চিকিৎসার খোঁজ খবর নেন।
সাংবাদিক মোবারকের উপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন
নিউজ আপডেট টাইম : আগস্ট, ২১, ২০১৭, ১:৩০ পূর্বাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
156 বার
