সময় রাত ৮:৩৪, বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের ‘শ্রেষ্ঠ টিম’ আটঘরিয়া থানা

রাজশাহী বিভাগীয় চীফ :
পাবনা জেলার আটঘরিয়া থানাকে শ্রেষ্ঠ টিম ঘোষণা করা হয়েছে। রোববার (২০ আগস্ট) পাবনা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় টিম আটঘরিয়াকে পুরষ্কৃত করা হয়েছে। পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ও টিম আটঘরিয়ার হাতে এই শিকৃতি স্বরুপ কেস্ট প্রদান করেন।
পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) গৌতম কুমার, অতিরিক্তি পুলিশ সুপার (ডিএসবি) শামিমা মিলি, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক, সুজানগর সার্কেল রবিউল ইসলামসহ পাবনা জেলার ১১টি থানার ওসি এবং ফোর্স উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, পাবনা জেলার ১১টি থানার মধ্যে টিম আটঘরিয়া পরিচিতি পেয়েছে। তিনি বলেন, আজ পর্যন্ত এরকম পুরষ্কার কাউকে দেয়া হয়নি। আর এই পরিচিতির কারণে আজ দৃষ্ঠান্ত স্থাপন করলো আটঘরিয়া থানা। তিনি আরো বলেন, আটঘরিয়া থানার মত জেলার অন্যান্য থানা এমন দৃষ্ঠান্ত স্থাপন করবেন এমনটিই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আটঘরিয়া থানা শ্রেষ্ঠ ‘টিম আটঘরিয়া’ ঘোষনা হওয়ায় আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, এমন পুষ্কার ইতোপূর্বে কাউকে দেয়া হয়নি। সেজন্য আটঘরিয়া থানা পুলিশের দায়িত্ব আরো বেড়ে গেল। তিনি বলেন, সন্ত্রাস, মাদকমুক্ত আটঘরিয়া গড়ার লক্ষে পুলিশ কাজ করছে। জনগনের আরো কাছে থেকে কাজ করার অঙ্গিকার করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে পাবনা জেলার ১১টি থানার মধ্যে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী