রাজশাহী বিভাগীয় চীফ :
রাজশাহীর গোদাগাড়ীতে জলাতঙ্কে একজনের মৃত্যু ও ৩০ জন আক্রান্ত হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, গত ৩০ জুন উপজেলার মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর ঘোষপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে রেজাউল করিম ভোলা (৪৫) কে কুকুরে কামড় দেয়। বিষক্রিয়া হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নেয় রেজাউল করিম ভোলা।
গত বৃহস্পতিবার বেশি অসুস্থ হলে রেজাউল করিম ভোলাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঐদিন বিকাল ৫ টার দিকে রেজাউল করিম ভোলার মৃত্যু হয়। এরপর হরিশংকরপুর ও পার্শ্ববর্তী পিরিজপুর গ্রামে জলাতঙ্ক রোগ ছড়িয়ে পড়ে।
আক্রান্তরা হচ্ছে পিরিজপুর গ্রামের গনেশ মন্ডলের ছেলে অমূল্য চন্দ্র মন্ডল (৫২), শ্রী উজ্জলের ছেলে জীবন চন্দ্র (১০), তার স্ত্রী কুচু চন্দ্র (৩০), মদন স্বর্ণকার (৫০), তার স্ত্রী বন্দনা (৪০), মেয়ে তাপসী (১২), বাবুর মেয়ে সাবা খাতুন (৮), মনিরুলের মেয়ে মাসুমা খাতুন (১২)। আক্রান্তরা স্থানীয়ভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা ও কবিরাজের কাছে চিকিৎসা নিচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম বলেন, আক্রান্তরা কেউ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেনি। তবে স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই রোগের ভ্যাকসিন রয়েছে। চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ জানান স্বাস্থ্য কর্মকর্তা।
গোদাগাড়ী জলাতংকে ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩০
নিউজ আপডেট টাইম : আগস্ট, ২১, ২০১৭, ১২:০৯ অপরাহ্ণ | নিউজটি পড়া হয়েছে :
153 বার
