সময় রাত ৮:৫০, বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাতৃভূমি

মাতৃভূমি
ওয়ালিদুন নুর আকাশ
\\
মাতৃভূমি বাংলাদেশ
তোমার রুপের নাইতো শেষ,
তোমার রুপে এতই মধু চিরকাল থাকবে সে রেশ।
\\
নয় মাসের মুক্তিযুদ্ধে পেয়েছি তোমাকে,
রক্ষা করবো তোমায় আমরা জীবন বাজি রেখে
\\
তোমায় ধব্বংসে মাতবে যারা
ধিক্কার জানাই তাদের,
শ্রদ্ধার সাথে স্মরন করি একাত্তর এর তোমার সূর্য
সন্তানদের।
\\
ছাপ্পান্নো হাজার বর্গ মাইল প্রশস্থ তোমার মন,
শেষ বিকেলে বুকে নিয়ে করিও আমায় আপন।

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী