সময় রাত ১২:৪২, সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ,
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

ধ্বংস হোক ফারাক্কা

ধ্বংস হোক ফারাক্কা
মেহবুব মল্লিক।
.
সভ্যতার মঞ্চে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলো আমরা আধুনিক
চেয়ে দেখলেনা সভ্যতার নাকের ডগায় ৪৪ টি জেলা বন্যায় ভাসে
ক্লান্ত, দুর্বল মানুষ স্রোতে হারায় প্রাণ
ত্রাণ নামের উপহাস সভ্যতার যাতাকলে পিষ্ট হয়ে
ফিরে আসে শেরাটন অথবা সোনার গাঁয়ে
হিংস্র পশু একাকার, ভেসে যায় মানুষের সাথে
মিলে যায় কর্ণফুলী, মেঘনা আর তেতুলিয়ার মোহনায়
তখন উম্মাদনায় নৃত্য কর হাজারো মঞ্চ আসরে।

দেখোনা ফেলু মিয়ার ডুবন্ত দোতলায় টেবিল সদৃশ দ্বীপে
যে শিশুটি মরতে বসেছে
তখন তোমাদের পকেটে থাকে ওর স্যালাইনের বদলে মদের বোতল,
ক্ষুধার্ত মানুষের হাত দেখোনা টিভির পর্দায় কোটি কোটি
এক প্যাকেট খাবারের আশায় দাঁড়িয়ে সারি সারি
তখন তোমাদের দৃষ্টি পড়ে হলিউড বলিউডের
জুহি চাওলার নাচানাচি, সি বিচে স্পাইস গার্লস
আর মেডোনার উম্মাতাল পর্ণ ছবি
ছিড়ে খায় ক্ষুধার্ত যৌবন তোমাদের।

নেই আজ নেতাজী সুবাস, স্বামী বিবেকানন্দ
নেই বাংলার বাঘ ফজলুল হক, বঙ্গবন্ধু কিংবা মাদার তেরেসা,
নেই প্রাণ খুলে যে দিত সম্পদ হাজি মহসিন
তাদের উদার ভালবাসায় দেশটা ছিলো ভরা
তাদের গর্জনেও ধ্বংস হয়েছে দেশ শত্রু।

আজ এই বন্যার ফাঁদ ফারাক্কা
মরন ফাঁদ ফারাক্কা
ওরা থাকলে হয়তবা ডুবে মরতোনা
ফুলবানুর আদরের ছেলে আব্দুর রহিম,
কপতাক্ষের জলে ভাসতোনা অঞ্জনার ধন কৃষ্ণ,
মরে পচে দুর্গন্ধে হয়তোবা কোন লাশ
দেখা যেতোনা পদ্মা, মেঘনা, গঙ্গায়।

সভ্যতার মঞ্চে দাঁড়িয়ে তোমরা বলতে পারোনা ধংস হোক ফারাক্কা
এক হয়ে জোট বাধঁতে পারোনা ধ্বংস করতে ফারাক্কা
ভাষানীর মত জাগতে পারোনা, লংমার্চ নিয়ে ভাংতে ফারাক্কা !

সম্পাদকঃ  অনুজিত সরকার
প্রকাশকঃ মুহাম্মদ রকিবুল হাসান
ই-মেইলঃ [email protected]

কপিরাইট © ২০১৮ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক রাজবাড়ী